অভিভাবক নির্দেশিকা
আস-সুন্নাহ একাডেমি — একটি ইসলামি শিশু-শিক্ষা প্রতিষ্ঠান
আস-সুন্নাহ একাডেমি
[ একটি ইসলামি শিশু-শিক্ষা প্রতিষ্ঠান ]
প্রয়োজনে: ০১৯৬৪-১৫৪৮৭৬ (পরিচালক) | মজুগুন্নি আ/এ, খালিশপুর, খুলনা
ভর্তি ফরম পূরণের নির্দেশনা
ফরম পূরণ সংক্রান্ত :
- • ফরমের সাথে সংযুক্ত 'অভিভাবকের জন্য অবশ্য পালনীয় বিষয়' পাতাটি ভালোভাবে পড়ুন। বিষয়গুলোর সাথে একমত হলে ফরম পূরণ করুন অন্যথায় ফরম পূরণ করা থেকে বিরত থাকুন।
- • প্লে গ্রুপে ভর্তিচ্ছু শিশুর জন্ম তারিখ ০১/০১/২০২৩ থেকে ০১/০৭/২০২২ এর মধ্যে হতে হবে। সুতরাং ভর্তিচ্ছুর জন্ম তারিখ ০১/০১/২০২৩ এর আগে হলে বা ০১/০৭/২০২২ এর পরে হলে (এবং আরবীতে হরফ সমূহ হরকত সহ পড়তে পারলে, বাংলায় কার বিহীন শব্দ, ইংরেজিতে তিন বা চার বর্ণের শব্দ পড়তে পারলে এবং ১-৫০ পর্যন্ত গণনা করতে পারলে নার্সারীতে ভর্তি করুন, অন্যথায়) ফরম পূরণ করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করুন।
- • সম্পূর্ণ ফরমটি পড়ে ভালোভাবে বুঝে নিন, তারপর নির্ভুলভাবে ফরমটি পূরণের চেষ্টা করুন। ফরমের কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে, দায়িত্বশীলদের নিকট থেকে বুঝে নিন। লেখার সময় বেশি কাটাকাটি হলে বা ফরমটি কোনো কারণে নষ্ট হয়ে গেলে, সেক্ষেত্রে নষ্ট ফরমটি দেখিয়ে নতুন আর একটি ফরম সংগ্রহ করুন।
- • ফরমের যে সকল কলামে ইংরেজিতে লিখতে বলা হয়েছে, সেগুলো ব্যতীত বাকী সকল তথ্য বাংলায় স্পষ্ট অক্ষরে লিখুন।
- • অভিভাবকের নামের বানান সংক্রান্ত ব্যাপারে তাদের জাতীয় পরিচয়পত্র ও শিশুর জন্মনিবন্ধন সনদের মাঝে অমিল দেখা দিলে, সে ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের বানান অনুসরণ করুন।
- • শিশুর নাম লেখার ক্ষেত্রে হুবহু জন্মনিবন্ধন সনদের বানান অনুসরণ করুন। জন্মনিবন্ধন সনদ না থাকলে, শুদ্ধ বানানে শিশুর পূর্ণ নাম লিখুন। (উল্লেখ্য যে, টিকা/শিশুকোর্ডে সাধারণত শিশুদের অসম্পূর্ণ নাম লেখা থাকে।)
- • অভিভাবকের একাধিক মোবাইল নম্বর থাকলে, বহুল ব্যবহৃত নম্বরটি লিখুন।
- • নির্ধারিত স্থানে বিকল্প মোবাইল নম্বর লিখুন, যাতে অভিভাবকের ফোন কোনো কারণে বন্ধ থাকলে ঐ নম্বর সূত্রে প্রয়োজনে অভিভাবকের নিকট সংবাদ পৌঁছানো যায়। বিকল্প নম্বরটির ব্যবহারকারী অবশ্যই কোনো পুরুষ হতে হবে।
- • ফরমের কোনো অপশনে একান্ত প্রয়োজন ব্যতীত মহিলাদের ফোন নম্বর প্রদান করবেন না। এমনকি বিকল্প নম্বরের অপশনেও নয়।
- • পিতার বর্তমানে ফরমের অভিভাবকের কলামটি পূরণ করার প্রয়োজন নেই।
ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি :
- •শিক্ষার্থীর ৩ কপি ছবি ফরমের নির্ধারিত স্থানে আঠা দিয়ে সংযুক্ত করুন।
- •বাবার ছবি, তার পরিচয়পত্রের কপির ওপরের অংশে ডান দিকে আঠা দিয়ে সংযুক্ত করুন।
- •পর্দা রক্ষার্থে মায়ের পরিচয়পত্রের ছবিটি কালো মার্কার পেন দিয়ে অস্পষ্ট করে দিন।
- •জমা দেওয়ার জন্য কাগজগুলো নিম্নোক্ত ধারাবাহিকতায় সাজান: ভর্তি ফরম, শিশুর জন্মনিবন্ধন সনদ/টিকাকার্ডের কপি, বাবার পরিচয়পত্রের কপি, মায়ের পরিচয়পত্রের কপি।
জরুরি জ্ঞাতব্য :
ভর্তি ফরম সংগ্রহকারী প্রত্যেকেই তার শিশুকে ভর্তি করানোর সুযোগ পাবেন। তবে অবশ্যই ফরম সংগ্রহের পর সর্বোচ্চ ১০ দিনের মধ্যে পূরণকৃত ফরমটি জমা দিয়ে ভর্তি হতে হবে।