শিশুরা আমাদের কাছে আমানত। তাদেরকে সঠিক শিক্ষা ও দীক্ষার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। যে জাতি এ দায়িত্ব যত সুন্দর ও নিপুণভাবে পালন করতে পারে, জ্ঞানে-গুণে এবং কর্ম-কীর্তিতে তারা হয় ততটাই সমৃদ্ধ।
একসময় এদেশের মুসলিম শিশুদের শিক্ষাজীবনের সূচনা হতো ইসলামি শিক্ষার মাধ্যমে। শৈশবেই তারা ইসলামের মৌলিক জ্ঞানার্জন করত। ফলে ইসলামি ভাবধারায় গড়ে উঠত পরিবার ও সমাজ। সময়ের ব্যবধানে আমাদের সেই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। যার পরিণতিতে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে ধর্মীয় চেতনা, ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা। আধুনিকতার মোড়কে গড়ে উঠছে ধর্মীয় অনুভূতিশূন্য এক নতুন মুসলিম প্রজন্ম।
সচেতন অভিভাবক মাত্রই বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত। তাই আস-সুন্নাহ একাডেমি সাধারণ শিক্ষা ও ইসলামি শিক্ষার সুসমন্বয়ে এক যুগোপযোগী শিক্ষাকার্যক্রম গড়ে তুলেছে। যেখানে শিক্ষার্থীরা একই সাথে সুশিক্ষিত ও দ্বীনদার মুসলিম হিসেবে গড়ে উঠবে। বিজ্ঞান চর্চার সাথে সাথে ধার্মিকতা অনুশীলন করবে এবং জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর প্রয়োজনীয় জ্ঞানার্জন করবে।
আস-সুন্নাহ একাডেমি জাতীয় শিক্ষাক্রমের আলোকে ইসলামি ভাবধারায় একটি বহুমুখী শিক্ষাক্রম প্রণয়ন করেছে। ফলে এখানকার একজন শিক্ষার্থী ভবিষ্যতে যেকোনো ধারার উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে দক্ষতা ও যোগ্যতার সাথে সংযুক্ত হতে পারবে।
সুতরাং এককথায় বলা যায়, মুসলিম শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও আখিরাত নিশ্চিত করতে এক আদর্শ প্রতিষ্ঠান 'আস-সুন্নাহ একাডেমি'।
এখানে জেনারেল শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয় করে পাঠদান করা হয়। আমাদের লক্ষ্য হলো—উভয় জগতে সফল এক প্রজন্ম গড়ে তোলা।
আরও দেখুনকুরআন ও সুন্নাহর মূলপাঠ আত্মস্থ করা ছাড়া সঠিক দ্বীনি বুনিয়াদ সম্ভব নয়। এজন্য সহীহ তাজউইদসহ কুরআন শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আরও দেখুনযুগোপযোগী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি ভাষায় বিশেষ বুনিয়াদি দক্ষতা নিশ্চিত করা হয়।
আরও দেখুনআমাদের অন্যতম বৈশিষ্ট্য হলো—প্রতিটি বিষয় অভিজ্ঞ শিক্ষক দ্বারা সহজ, সাবলীল এবং আকর্ষণীয় পদ্ধতিতে পাঠদান নিশ্চিত করা।
আরও দেখুনআস-সুন্নাহ একাডেমি আধুনিক ও সুচিন্তিত প্রযুক্তির সমন্বয়ে স্মার্ট ও সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ বজায় রাখা হয়।
আরও দেখুনসিলেবাস এমনভাবে সাজানো হয়েছে, যাতে একজন শিক্ষার্থী ধর্মীয় শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে সফল হতে পারে।
আরও দেখুনইসলামের মৌলিক শিক্ষাসমূহের অন্যতম হলো অর্জিত জ্ঞান অনুযায়ী আমলি জীবন গড়ে তোলা, সুন্দর চরিত্র, সততা ও শিষ্টাচার লালন করা।
আরও দেখুনশিক্ষার্থীদের চরিত্র গঠন ও মানসিক প্রশান্তির লক্ষ্যে নিয়মিত আধ্যাত্মিক হালাকা ও অভিজ্ঞ আলেমদের দ্বারা নাসীহা সেশন পরিচালিত হয়।
আরও দেখুনশিশুর পরিপূর্ণ বিকাশে নিয়মিত অভিভাবক সভা এবং ডিজিটাল সিস্টেমের মাধ্যমে সার্বক্ষণিক অগ্রগতি শেয়ার করা হয়।
আরও দেখুনশিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের সুবিধার্থে নিজস্ব বা চুক্তিভিত্তিক পরিবহন নেটওয়ার্কের মাধ্যমে নির্ধারিত রুটে আনা-নেওয়ার ব্যবস্থা করা হয়।
দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য রয়েছে সুশৃঙ্খল ও স্বাস্থ্যকর আবাসিক ব্যবস্থা। পুষ্টিকর খাবার এবং সার্বক্ষণিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা তদারকি নিশ্চিত করা হয়।
অসচ্ছল ও অত্যন্ত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার পথ সুগম করতে বিশেষ বৃত্তি এবং ফি ছাড়ের ব্যবস্থা রয়েছে।
একই পরিবারের একাধিক সন্তান আস-সুন্নাহ একাডেমি ভর্তি হলে বিশেষ ছাড়ের সুবিধা প্রদান করা হয়।
“শিশুদের কোমল হৃদয়ে দ্বীনি ও নৈতিক চেতনা জাগাতে না পারলে, তারা কখনোই প্রকৃত আদর্শ মানুষ হয়ে গড়ে উঠবে না। আমাদের লক্ষ্য ইহকালীন সফলতা ও পরকালীন মুক্তি।”
মুফতী ইসহাক ফরিদী
প্রতিষ্ঠাতা ও পরিচালক
+8801964154876
শনিবার - বৃহস্পতিবার: সকাল ৯টা থেকে বিকাল ৫টা
ishakkhulna99@gmail.com
যেকোনো তথ্যের জন্য লিখুন
বাসা নং -৪৮১, রোড নং- ২১, মুজগুন্নি আ/এ, মুজগুন্নি মহাসড়ক, খালিশপুর, খুলনা।
ম্যাপে দেখুনবাসা নং -৪৮১, রোড নং- ২১, মুজগুন্নি আ/এ, মুজগুন্নি মহাসড়ক, খালিশপুর, খুলনা।
ইমেইল: ishakkhulna99@gmail.com
ফোন: +8801964154876