ভর্তির আউটলাইন

ভর্তির ক্ষেত্রে শ্রেণিভিত্তিক নিম্নোক্ত বিষয়গুলোর মূল্যায়ন নেওয়া হয়।

আস-সুন্নাহ একাডেমি

মজুগুন্নি আ/এ, খালিশপুর, খুলনা

প্লে-গ্রুপ

আস-সুন্নাহ একাডেমির প্লে-গ্রুপে ভর্তির জন্য একজন শিক্ষার্থীর ন্যূনতম যে বিষয়গুলো দেখা হয়, তা নিম্নরূপ-

  • •ন্যূনতম ৫টি রঙের নাম বলতে পারা (বাংলা ও ইংরেজিতে)।
  • •ছবি দেখে চিনতে পারা (ফল, ফুল, মাছ ও পাখি ইত্যাদি)।
  • •নিজ অঙ্গের নাম বলতে ও দেখাতে পারা (হাত, মুখ, কান, চোখ, মাথা, পা ইত্যাদি)।
  • •ছোট-বড় বস্তু চেনা এবং দিক চিহ্নিত করতে পারা (ডান, বাম, সামনে, পিছনে, উপরে ও নিচে ইত্যাদি)।
  • •১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা গণনা করতে পারা (বাংলা ও ইংরেজিতে)।
  • •পিকচার ট্রেসিং করতে পারা (ছবির উপর হাত ঘুরাতে পারা)।
  • •যেকোন ১টি ছড়া বলতে পারা (বাংলা/ইংরেজিতে)।
  • •নিজের ও পরিবারের সদস্যদের নাম বলতে পারা।
  • •দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সাধারণ কয়েকটি মাসনূন দুআ ও আদব বলতে পারা (যেমন-খাবারের শুরু ও শেষের দুআ, ঘুমানোর দুআ, সালাম দেওয়া, কাউকে কীভাবে ধন্যবাদ জানাতে হয়, সকল ভালো কাজ কোন হাত দিয়ে এবং কী বলে শুরু করতে হয় ইত্যাদি)।
[বি. দ্র.] এছাড়াও শিক্ষার্থীর রেসপন্স, মনোযোগ, ইন্টারঅ্যাকশন, আই-কন্টাক্ট এবং নির্দেশনা মানা ইত্যাদি বিষয়সহ অভিভাবকদের সুন্নাহসম্মত জীবন যাপনের বিষয় দেখা হয়।